বিয়ের ২ মাসের মাথায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪:২১

ঝিনাইদহে বিয়ের দুই মাসের মাথায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠের একটি গাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

মৃতরা হলেন-সদর উপজেলার তালতরা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। দুই মাস আগে তাদের বিয়ে হয়ে বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের মাঠের একটি মেহগনি গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাদের ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মেয়েটির বাঁ হাতে মেহেদি দিয়ে লেখা ছিল, ‘সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি’।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন জানান, ভালোবেসে দুই মাস আগে বিয়ে করেন রমজান ও মুক্তা। কিন্তু মেয়ের পরিবারের লোকজন বিয়ে মেনে নেয়নি। আজ মুক্তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, বিয়ে মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী