ছেলে-পুত্রবধূ-নাতির বিরুদ্ধে শয্যাশায়ী বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ২২:৪৪ আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২২:৪৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাহেলা খাতুন (৭৬) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে। বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাহেলা খাতুন মৃত হুর আলীর স্ত্রী। এ ঘটনার পর ছেলে, পুত্রবধূ ও নাতিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি বিছানায় মলমুত্র ত্যাগ করতেন। তার ঘর পরিষ্কার করা নিয়ে প্রায়ই ছেলে সেলিমের স্ত্রী ঝগড়া করতেন। সেলিম হোসেন, তার স্ত্রী রিনা খাতুন ও তাদের ছেলে সম্রাট হোসেন প্রায়ই বৃদ্ধাকে নির্যাতন করতেন। মঙ্গলবার রাত ২টার দিকে মলমুত্র ত্যাগে বাইরে যাওয়ার জন্য তার ছেলে সেলিমকে ডাকেন। এতে বিরক্ত হয়ে সেলিম, তার স্ত্রী রিনা ও ছেলে সম্রাট উঠে তাকে কাঠ দিয়ে মারধর করেন। মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। এতে রাতেই তার মৃত্যু হয়। তাকে মৃত অবস্থায় বিছানায় রেখে ঘুমিয়ে পড়ে তারা। সকালে বিষয়টি জানাজানি হয়। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক