সন্ধ্যায় নিখোঁজ, সকালে মাঠে পড়ে ছিল নারীর লাশ

মেহেরপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ১২:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৪২

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মাঠ থেকে শাহানারা খাতুন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহানারা খাতুন কুলবাড়িয়া গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী। তাদের দুই ছেলে; সবুজ হোসেন (২৩) ও সজীব হোসেন (২০)। সবুজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। এখন গ্রামে নিজেদের জমিতে চাষাবাদ করেন। সজীব মেহেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

সবুজ হোসেন বলেন, ‘শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ সকালে বাড়ির পাশে পলির মাঠে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। 

তিনি আরও জানান, শাহানারা খাতুনের স্বামী ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে দুই ছেলেকে নিয়ে কুলবাড়িয়া গ্রামে বসবাস করছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি