বিএসএফের ‘নির্যাতনে’ বাংলাদেশি যুবকের মৃত্যু, এক সপ্তাহ পর এলো লাশ

বেনাপোল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৮

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘নির্যাতনে’ নিহত বাংলাদেশি যুবক শাহীন মিয়ার (৩০) লাশ সাত দিন পর যশোরের শার্শার বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুই দেশের কাগজপত্র চালাচালি শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। শাহীন মিয়া যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।

জানা গেছে, ২১ বিজিবির দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৭০ আর-এর কাছ দিয়ে শাহিন মিয়া গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৮ ঘোনারমাঠ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটকের পর অমানবিক নির্যাতন করে। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে বনগাঁও থানায় সোপর্দ করে। পরে শাহীন শারীরিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ ডিসেম্বর বনগাঁ হাসপাতালে ভর্তি করলে ১৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যুবকের ভারতের হাসপাতালে মৃত্যুর এক সপ্তাহ পর বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে।

/এফআর/
সম্পর্কিত
বিএসএফের পুশইনের পর বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তে আটকা ৬ জন
৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড