ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় হাবিল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার ১৪ দিন পর সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে গ্রেফতার করে র‌্যাব-৬। হাবিল শেখ ফকিরহাট উপ‌জেলার দেপাড়া গ্রা‌মের আদম শেখের ছে‌লে।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, ভুক্তভোগী কিশোরী স্থানীয় মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিতো হাবিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হয়। গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত সোয়া ২টার দিকে তার বসতঘরের বেড়া ভেঙে ঢুকে পড়ে হাবিল। রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে বাবা-মা চলে আসেন। এরপর তার মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে হাবিল পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফকিরহাট থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের আলমডাঙ্গায় অভিযান চালিয়ে হাবিলকে গ্রেফতার করে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

/এসএইচ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক