শীতের রাতে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৮

খুলনা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৪২ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:২৬

নড়াইলের নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আট জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা এই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মা-ছেলে হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, মৃত বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগমের দাদি মারা যাওয়ার খবরে রাতেই স্বজনদের নিয়ে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছেলে নাসিমও ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের লাশ উদ্ধার করেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

/এফআর/
সম্পর্কিত
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক