রেকটিফাইড স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, গোপনে লাশ দাফন

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮

যশোরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিন জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।

তবে বিষয়টি স্বীকার করছেন না মৃত ও অসুস্থ ব্যক্তিদের স্বজনরা। গত দুই দিনে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামে রেকটিফাইড স্পিরিট পানে মারা গেছেন আব্দুল হামিদের ছেলে মো. ইসলাম (৪৫), শাহজাহানের ছেলে জাকির হোসেন (২৯) এবং আবু বক্করের ছেলে আবুল কাশেম (৫৫)। ময়নাতদন্ত ছাড়াই গোপনে তাদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন ওই গ্রামের আশরাফ হোসেন, বাবলু ও রিপন।

তিন জনের মৃত্যুর বিষয়ে শনিবার (২৮ জানুয়ারি) সকালে আবাদ কচুয়া গ্রামের কৃষক আকরাম শেখ বলেন, ‘রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে বিভিন্ন মাদক মিশিয়ে পান করেছেন ছয় জন। নেশা করে সেদিন বমি করেছিলেন সবাই। প্রথমদিন দুই জন এবং পরদিন আরেকজন মারা গেছেন।’

কচুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন বলেন, ‘তারা একসঙ্গে চলাফেরা ও নেশা করে। দরিদ্র পরিবারের সন্তান। নেশাজাতীয় বিষাক্ত স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে শুনেছি।’

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার মারা যান ইসলাম ও জাকির। ইসলামকে আবাদ কচুয়া গ্রামে এবং জাকিরকে শ্বশুরবাড়ি রামনগর গ্রামে দাফন করা হয়েছে। শুক্রবার রাতে মারা যাওয়া কাশেমকে কচুয়া গ্রামে দাফন করা হয়েছে। 

তবে অসুস্থ আশরাফ হোসেনের স্ত্রী নাজমা বেগম বলেছেন, ‘আমার স্বামী বাজারে কাঠের ব্যবসা করেন। কোনও নেশা করেন না। এগুলো মিথ্যা কথা।’

ওই গ্রামের চা দোকানি আবুবক্কর বলেন, ‘ওই ছয় জন একসঙ্গে চলাফেরা করে। রাতের বেলায় মাদক সেবন করে। দুদিন আগে নেশাজাতীয় বিষাক্ত স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আরও তিন জন অসুস্থ হয়েছেন।’

গত ২৫ জানুয়ারি রাতে আবাদ কচুয়া গ্রামের একটি মেহগনি বাগানে ওই ছয় জন নেশাজাতীয় দ্রব্য পান করে অসুস্থ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে যান। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তথ্য গোপন করে ইসলামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে মারা গেলে ছাড়পত্র ছাড়াই গোপনে হাসপাতাল থেকে লাশ নিয়ে দাফন করেন স্বজনরা।

ইসলামের বাড়িতে গেলে স্বজনরা জানান, মানসিক চাপে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। গত সাত দিন ধরে অসুস্থ ছিলেন ইসলাম।

বাকি পাঁচ জনের অবস্থা গুরুতর দেখে শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জাকির হোসেন দুপুরে হাসপাতালে মারা যান। এরপর বিষয়টি জানাজানি হয়। তখন হাসপাতালে ভর্তি বাবলু ও রিপনকে গোপনে নিয়ে যান স্বজনরা। আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ‘স্বজনরা তথ্য গোপন করে রোগীদের হাসপাতালে ভর্তি করেছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য পান করায় অসুস্থ হয়ে পড়েন। এতে তাদের মৃত্যু হয়েছে।’

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘তিন জন মারা গেছেন। তৃতীয়জনের মৃত্যুর বিষয়টি জানার পর মামলার প্রস্তুতি নিয়েছি আমরা। তিন জনই বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।’

এই ঘটনায় কতজন অসুস্থ আছেন এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘সংখ্যাটা জানা নেই। একজন অসুস্থ ছিল পরে সুস্থ হয়েছে বলে জেনেছি।’

/এএম/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বশেষ খবর
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি