স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত

মোংলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাচ্চু মৃধা (৪৫) ওই এলাকার রহমান মৃধার ছেলে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, ‘ভোরে ভর্তি হওয়া মেয়েটির ডান হাঁটুর নিচে ও ডান হাতের তিনটি আঙুলে ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার ক্ষতে বেশ কয়েকটি সেলাই লেগেছে। মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, রাতে তার মেয়ে ঘরে একা ছিল। তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। রাতে প্রতিবেশী বাচ্চু ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়ে চিৎকার করলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যান। 

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাচ্চু পলাতক রয়েছেন। এখনও লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশ এ বিষয়ে কাজ করছে।

/আরআর/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক