রামপালের জন্য আনা আরও কয়লা খালাস চলছে মোংলায়

মোংলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১০:১৭আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:১৭

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে আরও ৫৫ হাজার টন জ্বালানি কয়লা। এখন জাহাজ থেকে কয়লা খালাস চলছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

গত ২৩ ফ্রেব্রুয়ারি সকালে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি ক্রিমসন নাইট’ জাহাজে করে এই কয়লা আসে। মোংলা বন্দরের বর্হিনোঙর (ফেয়ারওয়ে) এলাকায় কয়লাবাহী জাহাজটি নোঙর করে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ‘৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরের বর্হিনোঙরে অবস্থান করা জাহাজ থেকে কয়লা খালাস চলছে। ছোট লাইটার জাহাজে করে এ পর্যন্ত ১৫ হাজার টন খালাস হওয়া কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে পুরোপুরি সব কয়লা খালাস করা হবে।’

আগামী মাসের প্রথম সপ্তাহে কয়লা নিয়ে আরও একটি জাহাজ আসার কথা উল্লেখ করে খন্দকার রিয়াজুল হক বলেন, ‘এ পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ছয়টি মার্চেন্ট শিপ এবং তিনটি লাইটার জাহাজে করে ২ লাখ ৩৪ হাজার ৭৫২ মেটিক টন কয়লা এসেছে।’

এর মধ্যে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৯ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ১৫ ফেব্রুয়ারি ৫৫ হাজার, ৮ ফেব্রুয়ারি ৩৩ হাজার এবং ২০২২ সালের ৬ নভেম্বর ৩৩ হাজার, ২০ সেপ্টেম্বর ৫৫ হাজার ও ২০২১ সালের ১৯ জুলাই তিনটি ছোট লাইটার জাহাজে করে তিন হাজার ৭৫২ টন কয়লা আমদানি হয় মোংলা বন্দরে। সেখান থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয় এই কয়লা। বর্তমানে সেই জ্বালানি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান রিয়াজুল হক।

/আরআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের