ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৩, ১৫:১৯ আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৫:২০

বাগেরহাটে এনজিও কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ নিকারীকে (২৯) চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি অভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার মেহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, ভিকটিম একজন এনজিও কর্মী। তিনি বাগেরহাটের ফরিকরহাট থানায় ভাড়া থাকতেন। ২০২০ সালের ১০ অক্টোবর রাতে আসামিরা তার ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালামাল লুটপাট করে। এরপর ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট থানায় মামলা করেন। বিচারকাজ শেষে আদালত ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি ফিরোজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

/আরআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক