আড়াই কেজি স্বর্ণ নিয়ে সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন নারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ মে ২০২৩, ২১:৫০ আপডেট : ২৪ মে ২০২৩, ২১:৫০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনারবারসহ শাহানারা (৪৮) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বারাদী সীমান্ত দিয়ে সোনা চোরাচালানের খবর আসে। এতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে নাস্তিপুর গ্রামের অবস্থান নেন। দুপুর ১টার দিকে একটি অটোরিকশা দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে গতিরোধ করে। অটোরিকশার যাত্রীদের একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ হলে তার কাছে কোনও চোরাচালান নেই বলে জানান। 

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবির নারী সদস্যরা তার শরীরে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি প্যাকেট থেকে দুই কেজি ৩৪১ গ্রাম ওজনের ২০টি সোনার বার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৪ লাখ ১২ হাজার। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক