বাগেরহাটে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
০৯ জুলাই ২০২৩, ১৭:৫২ আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৭:৫২

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গুতে কৌশিক নন্দী নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালে শরণখোলা থেকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কৌশিক নন্দী উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সমীর নন্দীর ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রাতে জ্বরে আক্রান্ত হয় কৌশিক। পরদিন বিকালে তাকে রায়েন্দা নার্সিং হোমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলামের কাছে নিয়ে যান বাবা। চিকিৎসক রক্ত পরীক্ষা শেষে ডেঙ্গু পজিটিভ বলে জানান। পরে রক্তের প্লাটিলেট গণনা করার জন্য রায়েন্দা মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে পাঠালে ৯৮ হাজার সিএমএম ধরা পড়ে। এ অবস্থায় চিকিৎসক তাওহিদুল ইসলাম ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠালে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকা রোগীর কোনও জটিলতা নেই বলে মনে করেছি। এ ধরনের প্লাটিলেট যুক্ত রোগী হাজারে দু’একজন দুর্ঘটনার শিকার হয়।’ 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকলে গুরুতর অসুস্থ ধরা হয় না। তবে চিকিৎসক তাওহিদুল ওই শিশুকে বাড়িতে না পাঠিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে পারতেন।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক