স্বামীর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ২২:১৯আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:১৯

যশোরের চৌগাছায় স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছেন। একই ঘটনায় তার স্বামী রাসেল হোসেন (২৫) আহত হয়ে চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তারা যশোরের চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা। শুক্রবার (২১ জুলাই) বিকালে চৌগাছার রঘুনাথপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাসেল হোসেন জানান, আজ দুপুরে তারা একটি মোটরসাইকেলে স্ত্রীর বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় স্ত্রীর ওড়না চাকায় জড়িয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনি ও তার স্ত্রী দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রতিবেশী সাবেক কাউন্সিলর কামাল আহমেদ বলেন, যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতির জন্য চেষ্টা করছি। আর রাসেল চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের