বাগেরহাটে মা-মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ২০:১০ আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২০:১১

বাগেরহাটের শরণখোলায় পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনি (৫) হত্যা ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক বাবুল আক্তার এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)।

বাবুল আক্তার বলেন, ‘মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আপন তিন ভাই। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই নারীর সঙ্গে তার স্বামী আবু জাফরের পারিবারিক কলহ ছিল। সেও মামলার আসামি। বিষয়টি আমরা তদন্ত করছি।’

হত্যার ঘটনায় পাপিয়ার ভাই আল আমিন খলিফা বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলায় সাত জনের নাম উল্লেখসহ চার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে পাপিয়ার স্বামী আবু জাফর।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে নিজ বাড়িতে হামলার পর হত্যা শিকার হন পাপিয়া ও ছাওদা জেনি। আহত অবস্থায় শিশু ছাওদা জেনিকে তার চাচা আবু তালেব টুকুর বাড়িতে নেওয়া হয়। সেখানেই সে মারা যায়। স্থানীয়রা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পাপিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

/আরকে/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক