অভিযুক্তই শিশু ধর্ষণকারীর গ্রেফতারের দাবি জানাচ্ছিল

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১

নড়াইলের কালিয়া উপজেলার কলামনখালী গ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া (৭) শিশুকে ধর্ষণের ঘটনায় সামিরুল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে যশোরের র‌্যাব-৬।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কালিয়া উপজেলার বারইহাটি এলাকা থেকে সামিরুলকে গ্রেফতার করা হয়। সে কালিয়া উপজেলার কলামনখালি গ্রামের আহমদ আলীর ছেলে।

সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ভুক্তভোগী ওই শিশু তার মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয়। পথে শিশুটিকে একা পেয়ে তার মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সামিরুল। শিশুর কান্না ও চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ফেলে ধর্ষণকারী পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুর স্বজনদের খবর দেয় এবং তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং শিশুর তথ্য অনুযায়ী রবিবার একটি টিম বারইহাটি এলাকায় অভিযান চালিয়ে সামিরুলকে গ্রেফতার করে।

কোম্পানি কমান্ডার জানান, জিজ্ঞাসাবাদে সামিরুল অপরাধ স্বীকার করে জানায় যে সে একাই ঘটিয়েছে। সে ভেবেছিল শিশুটি তাকে শনাক্ত করতে পারবে না। তাই স্থানীয়দের সঙ্গে মিশে সে-ও ধর্ষণকারীর গ্রেফতার ও শাস্তি দাবি করে আসছিল।

আইনি ব্যবস্থা নিতে গ্রেফতার সামিরুলকে কালিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/এনএআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক