প্রেমিকার বাড়ির সামনে থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৯:০৯ আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:০৯

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজিব শেখ (১৯) নামে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কচুয়া সদর ইউনিয়নের গিমটাকাঠি গ্রামের একটি কলাগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজিব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।

রাজিব শেখের চাচা শেখ বাদশা বলেন, ‘রাজিবের সঙ্গে গিমটাকাঠি গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজিব শেখের বাড়িতে চলে আসে। পরে তাকে তার পরিবার বাড়িতে নিয়ে যায়। চার দিন আগে রাজিব নিখোঁজ হয়। এরপর থেকে মোবাইল নম্বর বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারি লাশ পাওয়া গেছে। রাজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।’

কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ বালি বলেন, ‘ছেলেটির সঙ্গে আমার ওয়ার্ডের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কয়েকদিন আগে শুনেছি। মেয়ের বয়স কম হওয়ায় পরিবার প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। আজ সকালে খবর পেলাম মেয়ের বাড়ির সামনে ওই ছেলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক