দুর্বৃত্তদের ছোড়া ককটেল এসে পড়লো পেটের ওপর, বিস্ফোরণে মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ২৩:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২৩:৫০

যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও বলেন, কারা ও কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা খোঁজ নিচ্ছি। নিহতের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না সে বিষয়েও পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিক জানাতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি