ছবি এঁকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ

খুলনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২২:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২২:০০

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ স্লোগানে খুলনায় দিনব্যাপী ছবি এঁকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ’ জাতীয় মোর্চা।

দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিভাগের কর্মসূচি পালিত হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাতড়া, বাগেরহাট, ঝিনাইদহ ও খুলনার শিল্পীরা চিত্রাঙ্কন করেছেন। এছাড়া গণচিত্রাঙ্কন, শিশুদের চিত্রাঙ্কন, সাম্রাজ্যবাদবিরোধী সংগীত, কবিতা, পথনাটক ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজনে দেশবরেণ্য শিল্পীরা ছবি এঁকেছেন

সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী পর্বে আয়োজনের প্রতিপাদ্য তুলে ধরেন সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজের সদস্যসচিব আবু কালাম শামসুদ্দিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নিহার রঞ্জন সিংহ। অনুষ্ঠানে বক্তৃতা করেন সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজের উপদেষ্টা মো. তরিকত ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্কন করা শিল্পীদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন করা শিল্পী বিটপ বলেন, ‌‘দুর্বলের ওপর সবলের আক্রমণকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার চিত্রে মানুষকে আক্রমণ করছে শকুনের দল—এমনটি চিত্রকর্মে তুলে ধরেছি।’

দুর্বলের ওপর সবলের আক্রমণকে ফুটিয়ে তোলা হয়েছে

বিড়ালের সামনে মাছের মাথা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার চিত্রাঙ্কন করা শিল্পী চিত্রম বলেন, ‘সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে বিড়াল ও আগ্রাসন হিসেবে বিড়ালের পাশে মাছের মাথা তুলে ধরা হয়েছে।’

একটি শকুনের থাবায় মসজিদ-মন্দির ও সংস্কৃতিসহ মানুষের ছবি এঁকেছেন শিল্পী প্রদ্যুত। চিত্রের ব্যাখ্যায় শিল্পী বলেন, ‘দেশের রাজনীতি ধর্মসহ গোটা সংস্কৃতির ওপর সাম্রাজ্যবাদের আগ্রাসনকে ফুটিয়ে তোলা হয়েছে।’ 

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ

সংগঠনের আহ্বায়ক নিহার রঞ্জন সিংহ বলেন, ‘বাংলাদেশ ও বিশ্ব রাজনীতিতে সম্রাজ্যবাদী শক্তির মোড়ল সেজে নির্লজ্জভাবে খবরদারির অপচেষ্টা এবং নানা দেশের যুদ্ধে মানবিক বিপর্যয়ে ক্ষুব্ধ চারুশিল্পীরা। এরই পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছবি আঁকার আয়োজন করেছে সাম্রাজ্যবাদবিরোধী শিল্পীসমাজ।’

একটি শকুনের থাবায় মসজিদ-মন্দির ও সংস্কৃতিসহ মানুষের ছবি এঁকেছেন শিল্পী প্রদ্যুত

সংগঠনের সদস্যসচিব আবু কালাম শামসুদ্দিন বলেন, ‘প্রতিবাদী শিল্পকর্ম আঁকা ও শিল্পকর্মের প্রদর্শনীসহ নানা আয়োজনে অনুষ্ঠান সাজানো হয়াছে। দেশের সব চারুশিল্পী, সংস্কৃতিকর্মী ও সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করেছে এই আয়োজন। সাম্রাজ্যবাদী ও তাদের দোসরদের অপতৎপরতার দিকগুলো তুলে ধরে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন শিল্পীরা।’

/এএম/
সম্পর্কিত
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
রঘু রাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতার এক অনন্য দলিল
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী