ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮

খুলনার হরিণটানা থানাধীন ঘোলা গ্রামে দস্যুতা ও সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বুধবার (১৩ ডিসেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত অনুমান ২টা থেকে ভোর ৪টার মধ্যে হরিণটানা থানাধীন ঘোলা গ্রামের একটি বাড়িতে তিন জন অজ্ঞাত ব্যক্তি দস্যুতা ও সংঘবদ্ধ ধর্ষণসহ স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে। ধর্ষণের শিকার তরুণীকে (২৯) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার তথ্যানুযায়ী পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতাররা হলো, জেলার ডুমুরিয়া থানাধীন এলাকার বাসিন্দা গোবিন্দ ফৌজদার (৩০), বটিয়াঘাটার মিঠুন বিশ্বাস (৩৫) ও ডুমুরিয়ার ধীমান ফৌজদার (৩৫)। এসময় লুট করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন। 

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সোমবার রাত ২টার পর কোনো এক সময়ে গেটের গ্রিল ভেঙে ওই বাড়িতে ডাকাতির জন্য প্রবেশ করেন তিন ব্যক্তি। এ সময় তারা চেতনানাশক স্প্রে করে মেয়েটির বাবা ও মাকে অচেতন করে ফেলেন। পরে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ডাকাত দল প্রায় ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায় তারা। 

উদ্ধার হওয়া মালামাল

ওসি বলেন, মেয়েটির দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে মঙ্গলবার ধর্ষক গোবিন্দকে আটক করা হয়। মেয়েটির বাবা গোবিন্দকে প্রধান আসামি করে ও অজ্ঞাত দুজনকে আসামি করে হরিণটানা থানায় মামলা করেন। এরপর গোবিন্দর স্বীকারোক্তি অনুযায়ী ধীমান ও মিঠুনকে আটক করা হয়। তাদের কাছে লুণ্ঠিত স্বর্ণালংকার পাওয়া যায়। তাদের আদালতে সোপর্দ করা হয়। সন্ধ্যায় গোবিন্দ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী