নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

যশোর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ২০:১২ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল বিএনপির প্রার্থী মেজর (অব.) আ ন ম মোস্তফা বনি। ভোটের এক দিন আগেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। শুধু তা-ই নয়, তিনি দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থাণীয় গণমাধ্যমকে তার সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে মোস্তফা বনি বলেন, তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনম্মন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃশকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল।

এই দল উপযুক্ত প্ল্যাটফর্ম নয় মন্তব্য করে তিনি বলেন, একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান ও অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। তা ছাড়া দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটা সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান।

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে তার ছেলে আবদুল্লাহ ইয়াসিন, মেহেদী ইমরান নামে তার ব্যক্তিগত সহকারী উপস্থিত ছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির