নড়াইলে কারামুক্তদের পুনর্বাসনে সমাজসেবা অধিদফতরের উদ্যোগ

নড়াইল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯

নড়াইলে কারামুক্ত ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের পুনর্বাসন করতে উদ্যোগ গ্রহণ করেছে সরকারের সমাজসেবা অধিদফতর। আয়বর্ধক এ উদ্যোগের অংশ হিসেবে সেলাই মেশিন, ভ্যানসহ ব্যবসার জন্য দ্রব্যসামগ্রী সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসন ও প্রবেশন অফিসারের কার্যালয় নড়াইলের আয়োজনে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।

কারামুক্ত ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের মধ্যে ৫ জন নারীকে ৫টি সেলাই মেশিন, ২ জনকে ২টি প্যাডেলভ্যান এবং ২ জনকে কাঁচামাল ব্যবসার জন্য ১০ হাজার টাকা মূল্যের আলু, রসুন, পিঁয়াজসহ কাঁচামাল সামগ্রী দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার, জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সুজাউদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও এপিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এপিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসুসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী