‘রহস্যজনক আগুনে’ পুড়ে গেছে কলেজের বাস

যশোর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৪৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২৩:৪৫

যশোর শহরে ‘রহস্যজনক আগুনে’ পুড়ে গেছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের বকচর কোল্ড স্টোরেজ মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ বলছে, খবর শুনে তারা ঘটনাস্থলে যায়। কী কারণে আগুন লেগেছে, তা তদন্তসাপেক্ষে বলা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে বাসটি মুড়লির দিক থেকে মণিহারের দিকে আসছিল। এ সময় বাসের পেছনে আগুন দাউ দাউ করে জ্বলছে। এরপর গাড়ি থামিয়ে চালক-হেলপার নেমে যান। পরে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বাসের চালক শহিদুল ইসলাম বলেন, ‘সারাদিন বাস মেরামতের নানা কাজ করা হয়েছে। রাত ৮টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস নিয়ে মণিহারের দিকে আসছিলাম। কোল্ড স্টোরেজ মোড়ে আসার পর হঠাৎ একটি শব্দ শুনি এবং পেছনে তাকিয়ে দেখি, আগুন জ্বলছে। দ্রুত গাড়ি থেকে আমরা নেমে যাই। স্থানীয়রা গাড়ির আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান।’

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দেখি আগুন জ্বলছে। এরপর আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ব্যাটারি চেক করে দেখেছি, আগুনের সূত্রপাত সেখান থেকে হয়নি। তদন্ত করে বলতে পারবো, কীভাবে আগুন লেগেছে।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক পলাশ বিশ্বাস বলেন, ‘বাসে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তদন্ত করে দেখা হবে ঘটনার কারণ কী।’

/এএম/
সম্পর্কিত
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী