বাগেরহাটে পাঁচ ঘণ্টার ব্যবধানে একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫১

বাগেরহাটের ফকিরহাটে কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটা ও শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ধানভাঙানো ট্রলি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মুন্নাপ (৩২) নিহত হন। নিহত মুন্নাপের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়।

অপরদিকে, আজ সকাল সাড়ে ৭টার দিকে আগের ঘটনাস্থলের মাত্র ৩০ গজ দূরে বিটুমিনবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হন। এ সময় চালকের সহকারী জাহাঙ্গীর সরদার আহত হয়েছেন।

নিহত ট্রাকচালক সোহাইব হোসেন (২২) সাতক্ষীরা সদরের কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের বাবর আলী সরদারের ছেলে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, ‘চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন। আমরা আহতকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক