খুলনার সড়কে বাবা-মেয়েসহ ৫ জন নিহত

খুলনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তার চার বছরের মেয়ে অর্নি বিশ্বাস, শাশুড়ি অমরী ঢালী (৫৫), শ্যালকের স্ত্রী গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৫)। 

নিহতদের দুজন ঘটনাস্থলে, দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শিশু অর্নি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গুরুতর আহত বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) ও নিপা ঢালীর ছেলে অরজিত বিশ্বাসকে (৬) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন।

ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খর্নিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন বলেন, ‘বিকাল পৌনে ৪টার দিকে ইজিবাইকযোগে চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন বিশ্বজিৎ বিশ্বাসের পরিবারের সদস্যরা। আংগারদোহা কালভার্ট এলাকায় পৌঁছালে খুলনা থেকে আসা ইটবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ইজিবাইকের।
এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুজনের মৃত্যু হয়। আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আরও এক শিশুর মৃত্যু হয়। বাকি দুজন খুলনা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।’

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ‘হতাহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী