তাস খেলার সময় সাবেক মেম্বারের কান কামড়ে ছিঁড়ে নিলো প্রতিপক্ষ

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

যশোরের মণিরামপুরে আব্দুল হামিদ (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষ। তাস খেলাকে কেন্দ্র করে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আহত আব্দুল হামিদ মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের চান্দুয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, হরিদাসকাঠি ইউনিয়নের চান্দুয়া গ্রামের সাদেক মোড়ে সেকেন্দারের চায়ের দোকান রয়েছে। ওই দোকানে প্রতিদিন স্থানীয়রা ক্যারম বোর্ড, তাস ও লুডু খেলা চলে। সোমবার সন্ধ্যায় বাজি ধরে তাস খেলতে বসেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার, বেলায়েত আলী মোল্লা (৪৮), সহিদুল ইসলাম (৫২) ও রফিকুল ইসলাম (৪০)।

খেলার একপর্যায়ে বেলায়েত আলী ও আব্দুল হামিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর হাতাহাতির একপর্যায়ে আব্দুল হামিদের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন বেলায়েত আলী মোল্লা। স্থানীয়রা আব্দুল হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সাংবাদিক আলতাফ হোসেন বলেন, আব্দুল হামিদ ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আহত হওয়ার পর প্রথমে গ্রাম্য চিকিৎসক, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শেষে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা থেকে আজ আব্দুল হামিদ বাড়ি ফিরেছেন।

জানতে চাইলে হরিদাসকাঠি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবীর লিটন বলেন, আমি কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা শুনেছি। বর্তমানে গোটা পরিষদ নিয়ে সিলেটে অবস্থান করছি। বিস্তারিত কিছুই জানি না।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ জানিয়েছেন, খবরটি তিনি শুনেছেন। আব্দুল হামিদ চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি