সাইলো নির্মাণের সময় ক্রেন ভেঙে পড়লো ঘরের ওপর

খুলনা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০

খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডিতে (খাদ্য গুদাম) খাদ্য সংরক্ষণাগার সাইলো নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়েছে ঘরের ওপর। ঘরে কেউ না থাকলেও ক্রেন ভেঙে পড়ার শব্দে তিন জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বলেন, ভোরে ক্রেন ভেঙে দুর্ঘটনা ঘটেছে। নাট বল্টু লুজ থাকার কারণে এমনটি হতে পারে। ক্রেনটি ভেঙে একটি ঘরের ওপর পড়ে। কোনও লোকজন ছিল না ঘরটিতে। তাই মানুষের ক্ষতি হয়নি। সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে।

সাইলো নির্মাণ কাজের ঠিকাদার ম্যাক্স গ্রুপের প্রকৌশলী ইমরান হোসেন বলেন, কাজের সময় ভাইব্রেশন হয়ে ক্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। পরিত্যক্ত ঘরের ওপর পড়ায় লোকজনের ক্ষতি নেই। তবে শব্দের কারণে আতঙ্কে তিন জন অসুস্থ হন। প্রাথমিক চিকিৎসার পর দুই জন সুস্থ। সরজিত কুমার নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী