চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৩:৩৬আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

তীব্র গরমে পুড়ছে চুয়াডাঙ্গা। গত কয়েকদিন ধরে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। তীব্র তাপ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ফুটবল মাঠে এ নামাজের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা।

চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না

ধর্মীয় বয়ান শেষে দুই রাকাত ইসতিসকার নামাজ (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) শুরু হয়। এরপর আরবি খুতবার পর আল্লাহর কাছে হাত তুলে বৃষ্টি প্রার্থনা করেন। এ সময় কান্না করেন অনেকে।

সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে এ নামাজ পরিচালনা করেন সংগঠনটির উপদেষ্টা মাও. নূর উদ্দীন ও মোনাজাত করেন মাওলানা বশির আহমেদ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় সোমবার ৪০.৬, রবিবার ৪২.২ ও শনিবার ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

/এফআর/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম