ট্রলারে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু, আহত ৬

বাগেরহাট প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৩:৩৮ আপডেট : ১১ মে ২০২৪, ১৩:৫৩

বাগেরহাটের শরণখোলায় বজ্রাঘাতে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। শনিবার (১১ মে) সকালে শরণখোলার উপজেলার বান্ধাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, পিরোজপুর জেলার বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদী পথে শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। নদীতে ভাটা থাকায় শরণখোলার উপজেলার  বান্ধাঘাটা এলাকায় খালের  মধ্যে অবস্থান নেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বজ্রপাতে ট্রলারের আট শ্রমিক আহত হন।

এর মধ্যে মোস্তফা (৫৫) ও মিলন (৩৫) নামের দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। তবে বজ্রাঘাতের আগেই তিন শ্রমিক ট্রলার থেকে উঠে একটি দোকানে অবস্থান নিয়েছিলেন।

আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান খান।

/এফআর/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক