দুই ওসিকে ডিআইজি অফিসে সংযুক্ত করার নির্দেশ

বাগেরহাট প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৯:৩৮ আপডেট : ২০ মে ২০২৪, ১৯:৩৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায়কে প্রত্যাহার করে খুলনা ডিআইজি অফিসে সংযুক্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ওই দুই স্থানে অন্য কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) বিকালে নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এই পত্রের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। 

এর আগে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে রাতের আঁধারে চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শেখ অহিদুজ্জামান রবিবার (১৯ মে) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে ইমেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। এরপরই এমন পদক্ষেপ নেওয়া হলো।

/এফআর/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক