ক্লিনিকের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

যশোর প্রতিনিধি
২৪ মে ২০২৪, ১৫:২১ আপডেট : ২৪ মে ২০২৪, ১৫:২১

যশোরে চিকিৎসা নিতে এসে ক্লিনিকের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক ব্যক্তি। শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪০)। তিনি যশোর সদরের কেফায়েত নগরের হানিফ বিশ্বাসের ছেলে।

নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, নুরুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। শুক্রবার সকালে তিনি ও তার মা তাকে যশোর জেনারেল হাসপাতালের সামনে মডার্ন ক্লিনিকে ডা. সালেমীর হোসেনের চেম্বারে নিয়ে যান। চিকিৎসকের জন্য অপেক্ষার সময় নুরুল ইসলাম সবার অগোচরে ক্লিনিকের ছাদে চলে যান এবং সেখান থেকে লাফ দেন। পরে লোকজনের চিৎকার শুনে ক্লিনিকের পেছনে গিয়ে দেখেন তার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নুরুল ইসলাম মানসিক ভারসাম্যহীন। ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা