বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
১৩ জুলাই ২০২৪, ১৫:১৭ আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫:১৭

বাগেরহাটের ফকিরহাটে এক‌ বাসের সঙ্গে অপর এক‌টি যা‌ত্রীবাহী বা‌সের সংঘর্ষে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ যাত্রী। শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৩) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানা গে‌ছে। বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু।

তিনি জানান, শনিবার সকালে সা‌রো‌দিয়া রা‌জিব নামের একটি যাত্রীবাহী বাস ধীরগ‌তি‌তে যা‌চ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের আরেকটি বাস সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে রাজিব বাসের ৮ যাত্রী আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী মারা যান।

দোলা ও সা‌রো‌দিয়া রা‌জিব প‌রিবহ‌নের সুপারভাইজাররা জানান, ঘটনার সময় ওই যাত্রীর মাথা বা‌সের বাইরে ছিল। নিহতের প‌রিবা‌রের বরাতে তারা আরও জানান, শ্রীধর গাঙ্গুলী ভাগনির বি‌য়েতে বাংলা‌দে‌শে আস‌ছি‌লেন।

দোলা পরিবহনের চালক আবুল হাশেম জানান, হঠাৎ করে পাশের রাস্তা দিয়ে একটি অটোরিকশা মহাসড়কে উঠে পড়ে। ওই অটোরিকশাকে বাঁচাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক