কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৪:৩৪আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:৩৪

এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে জেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্টের সদস্যরা।

এদিকে, কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী হাসান রাজু বলেন, ‘শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’

এদিকে, ঝিনাইদহসহ সারা দেশে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আজকের পর থেকে যদি কোথাও কোনও প্রকার ভাঙচুর, লুটপাট হয় তাহলে তার বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়াবে। প্রয়োজনে সহিংসতাকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি