১১ মাসের শিশুকে হত্যার পর বাবার ‌‘আত্মহত্যা’

যশোর প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৮:৩১আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:৩১

পারিবারিক কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ছেলে আয়মান হোসেনকে (১১ মাস) হত্যা করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ইমামুল হোসেন (২৮) নামের এক ব্যক্তি। রবিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে ঝিকরগাছায় নিজ বসতঘরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি। ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, ইমামুল দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশ থেকে ফেরার পর স্ত্রী মমতাজ বেগমকে (২৩) বাবার বাড়ি যেতে দিতেন না। বিষয়টি নিয়ে মমতাজ ও ইমামুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মমতাজ তার শিশুসন্তানকে রেখে রবিবার বাবার বাড়ি হাড়িয়া গ্রামে চলে যান। শিশুটি দুধের জন্য সারাদিন কান্না করেছিল। কান্না থামাতে না পেরে গলা টিপে হত্যা করেন বাবা। এরপর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ইমামুল হোসেনের মা রহিমা বেগম বলেন, ‘মমতাজ তার বাবার বাড়ি যাওয়া নিয়ে ইমামুলের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। রবিবার সকালে সন্তানকে ফেলে রেখে বাবার বাড়িতে চলে যায়। দিনের বেলায় আমি নাতিকে খাওয়া-দাওয়া করিয়ে ঘুমিয়ে রেখেছিলাম। রাতে ছেলেকে নিয়ে ইমামুল ঘুমায়। সকালে উঠে দেখি ছেলের লাশ ঘরের মধ্যে রশিতে ঝুলছে। পাশে বিছানায় নাতির লাশ পড়ে আছে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় ইমামুল তার শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। বাবার লাশ ঝুলন্ত অবস্থায় এবং সন্তানের লাশ ঘরের বিছানার ওপর পেয়েছি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম