বাইরে থেকে দরজা লাগিয়ে মেম্বারের ঘরে আগুন, দগ্ধ ৪

যশোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৮:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮:৫৯

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে দেওয়া আগুনে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ইউপি সদস্য তালিমুল ইসলাম খান (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমি খান (৩) ওতালিমুলের ছোট ভাই ওবায়দুল খান (৩৪)। বর্তমানে তারা সবাই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তালিমুলের ছোট ভাই ওবায়দুল সাংবাদিকদের জানান, বুধবার রাতে তার ভাই তালিমুল স্ত্রী, সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরে থেকে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে তালিমুল, তার স্ত্রী ও ছেলেকে বের করা হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল। তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি জানান, ঘরের মধ্যে কোনও রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন দেওয়া হয়েছিল। পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ তিন জন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপর।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী