এক উপজেলায় ৪০ হাজার মানুষ পানিবন্দি

যশোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৭

অতি বর্ষণে কেশবপুর উপজেলার প্রায় ১০৪টি গ্রাম তলিয়ে গেছে। এতে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রায় তিন হাজার ৬৪০টি মাছের ঘের ও দুই হাজার ৪২০টি পুকুর ভেসে গেছে। এ ছাড়া তিন হাজার ১৭৩ হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্য ফসলেরও।

টানা বৃষ্টি, হরিহর নদ ও বুড়িভদ্রা নদী উপচে পড়া পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা ও প্রবীণ সাংবাদিক আশরাফুজ্জামান খান।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছ চাষিদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এক উপজেলায় ৪০ হাজার মানুষ পানিবন্দি

কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার বাসিন্দা রুহুল কুদ্দুস, সাবাজ সরদার ও মিন্টু খান জানান, এখানকার বেশিরভাগ মানুষের ঘরেই পানি উঠেছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ পাশের একটি উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বাড়ির উঠানে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছেন কেউ কেউ।

অপরদিকে খানপাড়ার কয়েকটি পরিবারের লোকজন যশোর-চুকনগর সড়কের মধ্যকুল তেলপাম্প এলাকার একটি উঁচু ভবনে এসে আশ্রয় নিয়েছেন।

হরিহর নদের মধ্যকূল এলাকা দিয়ে নদ উপচে পানি ঢোকা বন্ধ করতে গ্রামবাসীকে বাঁধ নির্মাণ করতে দেখা যায়।

মধ্যকুল গ্রামের আব্দুর রহিম জানান, তার মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

এক উপজেলায় ৪০ হাজার মানুষ পানিবন্দি

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় তিন হাজার ১৭৩ হেক্টর আমন ধান, ৩০০ হেক্টর সবজি, ২১ হেক্টর মরিচ, ৩০ হেক্টর হলুদ, সাড়ে নয় হেক্টর তুলা, ২১ হেক্টর আখ, সাড়ে ২৫ হেক্টর পান ও ২৫ হেক্টর কুল ক্ষেত তলিয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, বন্যার পানিতে কেশবপুরে প্রায় তিন হাজার ৬৪০টি মাছের ঘের ও দুই হাজার ৪২০টি পুকুর ভেসে গেছে। এতে মাছ চাষিদের প্রায় দুই হাজার ১৫ মেট্রিক টন মাছ ভেসে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, টানা বর্ষণে কেশবপুরের প্রায় প্রত্যেকটি ইউনিয়নই কমবেশি জলাবদ্ধতার শিকার হয়েছে। ১০৪টি গ্রামের ১০ হাজার ৩০টি পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

তিনি জানান, ইতিমধ্যে সরকারিভাবে ৩০ টন‌ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নগদ দেড় লাখ টাকা এসেছে। এখনও মালামাল কেনা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম