খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান বলেন, কমিটি তিন মাস মেয়াদে গঠিত ছিল। মেয়াদের চেয়ে সময় বেশি হওয়া ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

/কেএইচটি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে