পদত্যাগ দাবি

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাগেরহাট প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৩

বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নুর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, ‘সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে আগামী রবিবার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও করা হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। ইতোমধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
অপরাধীদের কোনও দল নেই, দলীয় পরিচয়ও নেই: ভূমিমন্ত্রী
সর্বশেষ খবর
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়ালের বড় পরীক্ষা
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক