চাঁদার দাবিতে শ্রমিকলীগ নেতার বাড়িতে পাঠানো হলো বোমা ও কাফনের কাপড় 

মেহেরপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের শ্রমিকলীগ নেতা সুমন ইসলামের বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো উদ্ধার করেছে।

জানা গেছে, রাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম গ্রামের ভিটা পাড়ার মোড়ে একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করেন।

তিনি জানান, আজ সকালে তার স্ত্রী বাড়ির রান্না ঘরের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো, আগরবাতি, সাবান, গোলাপ জল ও প্রাণনাশের হুমকি সংবলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটে লেখা আছে, দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।

এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ক্যাম্প সদস্যরা বোমা সদৃশ বস্তুসহ সব জিনিসপত্র উদ্ধার করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি