চাঁদা না পেয়ে ইজিবাইক চালককে পিটিয়ে আহত, বিএনপি নেতা ও সহযোগী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৮:২০ আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:২০

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে ইজিবাইক চালককে পিটিয়ে আহতের অভিযোগে এক বিএনপি নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বুধবার (০৪ জুন) বিকালে মারধরের শিকার গাড়িচালক রাঙ্গা মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও পূর্ব জটিয়ারপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা জিন্নাহ এবং তার সহযোগী একই এলাকার সোলায়মান সুলাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী সোলায়মান তার কাছে মাসিক ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হন তারা। গত ৩১ মে রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরলে রাঙ্গা মিয়াকে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন মোস্তফা জিন্নাহ এবং সোলায়মান। গুরুতর আহত রাঙ্গা মিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় রাঙ্গা মিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করে সেনাবাহিনী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে দুজনকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গা মিয়া বাদী হয়ে মামলা করেন। বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার