কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেওয়ার সময় আটক ৪

হিলি প্রতিনিধি
০২ জুন ২০২৫, ২২:৩২ আপডেট : ০২ জুন ২০২৫, ২২:৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির পশুবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চার জনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ নতুন হাট সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার নূরপুর এলাকার মামুনুর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) এবং ভাতছালা গ্রামের আজাহার আলী (৫৪)। 

ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, ‘আটক চার জন দুটি শ্রমিক সংগঠনের সদস্য। তারা সংগঠনের কথা বলে কোরবানির পশুবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করেছিল। তারা অনেক দিন থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ঘোড়াঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম