কানের দুল নিতে মেরেই ফেলা হলো শিশুটিকে, আত্মীয় আটক

যশোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ১২:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৩

যশোরের ঝিকরগাছায় সাদিয়া খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। নিহতের দূরসম্পর্কের ফুফু একই এলাকার মাদকসেবী চম্পা খাতুনের (২৩) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর বেলা ১টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে জনৈক হারুনের বাঁশবাগানের ভেতর এ ঘটনা ঘটে।

পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাদিয়া মাটিকুমড়া গ্রামের মোহাম্মদ বাবুর মেয়ে। নিহতের পরিবার জানায়, সাদিয়া স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে। এ সময় সাদিয়ার সম্পর্কে ফুফু চম্পা খাতুনের (মাদকসেবীর) সঙ্গে তার দেখা হয়। কথা বলতে বলতে চম্পা এবং সাদিয়া বাঁশবাগানের দিকে যাচ্ছিল। এরপর থেকে মেয়েটির আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। যশোর জেনারেল হাসপাতালেও তার খোঁজ নেওয়া হয়েছে। রাতে খুঁজতে খুঁজতে হারুনের বাঁশবাগানে সাদিয়ার লাশ দেখতে পায়।

ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাইদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। গায়ের গেঞ্জি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘শিশুটির কানে একটি সোনার দুল ছিল। মাদকসেবী চম্পা ওই কানের দুল নেওয়ার জন্য তাকে হত্যা করে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য চম্পা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি