ভেঙে ফেলা হচ্ছে উপজেলা আ.লীগের কার্যালয়, ‘কিছুই করার নাই’ বলছেন সম্পাদক

যশোর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভেঙে ফেলা হচ্ছে। জমির মালিকানা দাবি করে কিছু ব্যক্তি ওই কার্যালয়টি ভেঙে ফেলছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এই জমি তাদের। তবে ক্ষমতায় নেই বলে তাদের কিছু বলার নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি কেশবপুর-পাঁজিয়া সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অবস্থিত। চার শতক জমিতে নির্মিত দোতলা ভবনে চলছিল তাদের অফিস। এখানে কিছু জমি তৎকালীন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ ও কেশবপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনের দখলে রয়েছে। জমির মালিকরা বলছেন, তাদের ৩০ শতক জমি জোর করে দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে।

কেশবপুর-পাঁজিয়া সড়কে ১৪ বছর ধরে কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। এর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালও তৈরি করা হয়। ভবনটি নির্মাণের সময় রাতের আঁধারে সেখানে থাকা কাঁচা ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সাবেক হুইপ শেখ আবদুল ওহাবসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখান থেকে দলের নানা কর্মসূচি পরিচালনা করতেন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদের তিন ভাগের দুই ভাগ ভেঙে ফেলা হয়েছে। জানালাগুলো ভেঙে সমান করে দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরেই ওই ভবন কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। সেখানে জমির মালিকানা নিয়ে আদালতের আদেশ-সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ‘২০১০ সালে আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকায় জমি কিনে ভবন করা হয়। এরপর থেকেই ভবনের জায়গার দাবিদাররা আদালতে মামলা করে চলেছেন। সে কারণে নামজারি করা যায়নি।’ তিনি আরও বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান। এরপরেও কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। দল ক্ষমতায় নেই, এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই।’

এ ব্যাপারে কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় ভেঙে ফেলার ব্যাপারে মৌখিকভাবে শুনেছি। তবে কোনও পক্ষ কিছু জানায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী