কুষ্টিয়ায় থানা স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ, ১৫ কিলোমিটার যানজট

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

বিক্ষোভকারীরা বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।’

কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাওয়া কাভার্ডভ্যানের চালক আব্দুল হাকিম বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় হলো দাঁড়িয়ে আছি। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আন্দোলনের কারণে শত শত যাত্রীবাহী বাস আটকে আছে।’

মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়া ইমন রুবেল বলেন, ‘ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রাখছেন। আজকের আন্দোলনের দায় তাদেরই নিতে হবে।’

মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. হায়াত আলী বলেন, ‘ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরই মধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন। তাকে বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করবো।’

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশকিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি