সাতক্ষীরায় গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের একাধিক ম্যুরাল

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাধিক ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হাতুড়ি দিয়ে ওই ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ ছাড়া জেলার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরেও শেখ মুজিবের ভাস্কর্য ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন।

একইভাবে, বুধবার রাতে শহরের খুলনা রোড মোড়, জেলা পরিষদ ও সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের আগের ধ্বংসাবশেষ ভেঙে ফেলে। এর আগে গত ৫ আগস্ট ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল, যার অবশিষ্ট অংশগুলো এবার সম্পূর্ণভাবে অপসারণ করে। এ ছাড়াও জেলা পরিষদ ফটক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের ম্যুরালের অবশিষ্ট ধ্বংসাবশেষও বিক্ষুব্ধরা ভেঙে ফেলেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সাতক্ষীরার ছাত্রনেতা আল ইমরান বলেন, যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল তারাই সাতক্ষীরায় স্বৈরাচারের দোসর শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও চিহ্ন রাখবে না। সাতক্ষীরার মাটিতে কোনও ফ্যাসিস্ট সরকারের মূর্তি থাকবে না। যেখানেই স্বৈরাচারের চিহ্ন থাকবে সেখানেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?