যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

যশোর প্রতিনিধি 
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় রাখা, শান্তি শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে/ক্যাম্পাসে বিনা অনুমতিতে সব ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ ও গণজমায়েত না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৫

উক্ত নির্দেশনা অমান্য করলে তার/তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পাঁচ শিক্ষার্থী আহত হন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম