পার্ক ঘেরাওয়ের পর সাবেক এমপি সালাহউদ্দিন গ্রেফতার

যশোর প্রতিনিধি 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫

যশোরে পার্ক ঘেরাওয়ের পর ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে যশোর সদরের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সাবেক এমপি সালাহউদ্দিন ও তার শ্যালক জাকির হোসেন যশোরের একটি পার্কে অবস্থান করছেন জানতে পেরে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেন। হেফাজতে নেওয়ার পর বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে সালাহউদ্দিনকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের মালিকাধানী শ্যামলছায়া পার্কে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পার্কের প্রধান ফটকে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এ খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাত ১১টা ২০ মিনিটে সেখানে গিয়ে সালাহউদ্দিন ও তার শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক এমপি সালাহউদ্দিনকে যশোর থেকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি