সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঠাঁই হলো কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ০৯:০৮আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:০৮

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১ মার্চ) পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- মুন্সীগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) এবং দক্ষিণ কদমতলা গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করে। এ সময় দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সুযোগ করে দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তাদের আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এ ছাড়া বেশ কিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছগুলোর কোনও হদিস মেলেনি।

এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব বিষয়ে আমি কিছু জানি না।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী