ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৫:৩৪ আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৫:৩৪

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে শরিফুল ইসলাম (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তরপাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছেলে মোহাম্মদ রমিম (২১) পালিয়ে গেছেন।

নিহতের ভাই গোলাম মোস্তফা জানান, শরিফুল ইসলাম চাষাবাদ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। সম্প্রতি রমিমের দাবি অনুযায়ী তাকে আলাদা করে দেন তার বাবা। আলাদা সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ কী কারণে আজ শনিবার ভোরে বাবার কক্ষে রমিম সুযোগ বুঝে ঢুকে গাছি-দা দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে, ওই সময় রমিমের সৎমার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে গুরুতর অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ঘাতক ছেলে রবিন নেশাগ্রস্ত ছিল। নারীঘটিত কেলেঙ্কারির কারণে সে তার বাবাকে হত্যা করেছে।

জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছেলে পলাতক রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে বাবা-ছেলের মধ্যে বনিবনা হচ্ছিল না। তবে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক