সুন্দরবন থেকে চুরি করা গেওয়া-গরান ও ৩টি বোটসহ ১০ জন আটক

খুলনা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০৯:০৩আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২০:৫০

খুলনার রূপসা নদীতে সুন্দরবন থেকে চুরি করা গেওয়া ও গরান কাঠ, তিনটি বোটসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ মার্চ) দিনগত রাত ১০টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ রূপসার বিসিজি স্টেশন নদীর খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কোস্টগার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ১০টায় কোস্টগার্ডের রূপসা স্টেশন খুলনার রূপসা নদীর খানজাহান আলী সেতু সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক তিনটি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে চুরি করা ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গরান কাঠ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন চোরাকারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে তিনটি বোটসহ আটক করেছে। জব্দ করা কাঠ, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি