চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড, দোকান-কারখানা পুড়ে কোটি টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ০৮:৪০আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:৪০

চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাত দেড়টা পর্যন্ত ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ বাজারের একটি ফার্নিচারের কারখানার মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা লোকজন। সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর দেওয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ছয়টি দোকানে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের